মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ঐ এক কর্মসূচির আয়োজন করে।
আয়োজনে বক্তারা বলেন, ‘গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
.png)
এ সময় আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন বক্তব্য দেন।