ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পবিপ্রবিতে প্রথম দিনে ১৬৫ শিক্ষার্থী ভর্তি, বাধ্যতামূলক ডোপটেস্ট

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১০ ডিসেম্বর ২০২৪
পবিপ্রবিতে প্রথম দিনে ১৬৫ শিক্ষার্থী ভর্তি, বাধ্যতামূলক ডোপটেস্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি অনুষদ, মৎস্যবিজ্ঞান অনুষদ, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম দিনে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এ কার্যক্রমে বাধ্যতামূলক ডোপটেস্টের (মাদকগ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ভর্তি কার্যক্রম  পরিদর্শনে বলেন, ‘ডোপটেস্টের চারটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে বেনজুডাইয়াজিপাইন অন্তর্ভুক্ত স্লিপিং পিল, মারিজুয়ানা (গাঁজা), ইয়াবা ও আফিম। স্লিপিং পিলের ক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী গ্রহণ করা হলে, তা গ্রাহ্য করা হচ্ছে। তবে তা মাত্রাতিরিক্ত হলে শিক্ষার্থীর তথ্যগুলো আমরা কাউন্সিল টিম ও সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেব। পরে ঐ শিক্ষার্থীকে কাউন্সেলিংয়ে রাখা হবে অথবা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে।’
 
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, মেডিকেল অফিসারসহ বিভিন্ন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ১২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ অনুষদে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!