রোববার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় সেন্ট্রাল মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস গেট ঘুরে গোল চত্বরে এসে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবির বলেন, ‘সিরিয়ায় একনায়ক বাশার আল-আসাদের পতন আমাদের জন্য আনন্দের। বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের অভিজ্ঞতা আমাদেরকে আরো সংবেদনশীল করেছে। পৃথিবীর ইতিহাসে সব স্বৈরাচারই পতিত হয়েছে। সিরিয়ার বিপ্লবীদের বিজয়ে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।
.png)
তিনি আরো বলেন, ‘আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম, যারা কাবুল, বাংলাদেশের এবং সিরিয়ার বিজয় দেখার সুযোগ পেয়েছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন ফিলিস্তিনের বিজয়ও দেখতে পারি।
প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত, এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) জানায়, ‘আমরা দামেস্ককে (সিরিয়ার রাজধানী) জালিম বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’