বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২ ডিসেম্বরের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বরের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া স্থগিত ঘোষণা করা প্রথম বর্ষের ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৯ ডিসেম্বর গ্রহণ করা হবে। সব পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।
.png)
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।