বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় বিভাগটির মাস্টার্সের তিন শিক্ষার্থী গবেষণা ল্যাবে থিসিসের কাজ করছিলেন।
.png)
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বেশি গরম হয়ে যাওয়ায় কারণে ডিস্টেলেশন কলাম ব্লাস্ট হয়ে পেট্রোলে আগুন লেগে যায়। এতে গবেষণাগারের কিছু যন্ত্রপাতি পুড়ে যায়। একজন পেট্রোল নিচে ফেলে দিয়ে ফায়ার এক্সটিংগুইশারগুলো দিয়ে আগুন নেভায়।
এ ঘটনায় বিভাগটির স্নাতকোত্তরের শিক্ষার্থী নুরে তাবাসসুমের মুখ ফুলে যায়। এছাড়া একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকিবুল ইসলামের শ্বাসকষ্টজনিত সমস্যা হয় এবং আনিকা খাতুন পা মচকে যায়। তারপর সবাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত শিক্ষার্থী রকিবুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকজন শিক্ষার্থী থিসিসের কাজ করছিলাম। পাশেই ডিস্টেলেশন ব্লাষ্ট হয়ে নুরে তাবাসসুম আপুর মুখ এসে লাগে। পাশেই যে পেট্রোল ছিল ওখানে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো কক্ষটি অন্ধকার হয়ে যায়।
এ ঘটনায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল রেজা বলেন, ল্যাবে শিক্ষার্থীরা থিসিসের কাজ করছিলেন। তখন ডিস্টেলেশন ব্লাস্ট হয়ে আগুন লেগে যায়। এটি একটি আকস্মিক দুর্ঘটনা। এতে তিনজন শিক্ষার্থী আহত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবাই এখন সুস্থ আছে।