মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এনএসটিইউ সোসাইটি ফর দ্যা ডিজএভেলড ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এর আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
.png)
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, এনএসটিইউ সোসাইটি ফর দ্যা ডিজএভেলডের কার্যক্রম জেনে আমি অনুপ্রাণিত হলাম। আমরা যেন পৃথিবীতে যেকোনো ভালো কাজের ফুট প্রিন্ট রেখে যেতে পারি। বিশেষ চাহিদাসম্পন্ন মেধাবী শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে নোবিপ্রবি প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশ নেন।