ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কৃষি গুচ্ছে ভর্তি শুরু ৯ ডিসেম্বর

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ৩ ডিসেম্বর ২০২৪
কৃষি গুচ্ছে ভর্তি শুরু ৯ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। 

ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর তারিখের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির সময় প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে প্রদত্ত ছবির অনুরূপ) জমা দিতে হবে। কোটা সংক্রান্ত মূল ডকুমেন্টস প্রদর্শন করতে হবে/প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের যথোপযুক্ত কর্তৃপক্ষ প্রার্থীর কোটা সংক্রান্ত ডকুমেন্টস যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভর্তি সম্পন্ন করবে। কোটার সনদসমূহ নিম্নবর্ণিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!