ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবি কর্মচারীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২ ডিসেম্বর ২০২৪
জাবি কর্মচারীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন
ছবি: সংগৃহীত

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযুক্ত ২ কর্মকর্তা ও ২ কর্মচারীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জাবির নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অফিসার সমিতির সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মানববন্ধনে জাবির উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) উপস্থিত হয়ে তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী আফসানা করিম (রাচি) নিহত হয়। এ ঘটনায় ঐ অটোরিকশার চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!