ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৩০ নভেম্বর ২০২৪
ঢাবির শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে  লস রিকভারি প্ল্যান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের শীতকালীন ছুটি এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের শীতকালীন ছুটি আগামী ৮-২২ ডিসেম্বরের পরিবর্তে ৮-১৯ ডিসেম্বর এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটি আগামী ১-২৬ জুন-এর পরিবর্তে ১-১২ জুন নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু ২০২৪ সালের শীতকালীন ছুটি এবং ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!