শুক্রবার রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, ফুলার রোড, শহিদ মিনার হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’; ‘টু জিরো টু ফোর, জেনোসাইড/চাইল্ড কিলিং/উইমেন কিলিং নো মোর’; ‘টু জিরো টু ফোর, জায়োনিজম/ওকুপেশন নো মোর’; জায়োনিস্টদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘কাশ্মীর থেকে ফিলিস্তিন, মুক্তি পাক মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন।
.png)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ইসরায়েল তার সমস্ত শক্তি দিয়ে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের হত্যা করে যাচ্ছে। ফিলিস্তিনে যেভাবে গুলি চালানো হয় ঠিক একইভাবে আমাদের ওপরও হাসিনা গুলি চালিয়েছিল।
তিনি বলেন, আমরা যখন জুলাইয়ে আন্দোলন শুরু করেছিলাম, তখন প্যালেস্টাইনের মানুষের আকুতি আমাদের স্পিরিট হিসেবে কাজ করেছে। আজকের এই দিনে আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই।
এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত, হামজা মাহবুব, রেজোয়ান আহমেদ রিফাত প্রমুখ।