এ সময় তিনি বলেন, যারা চ্যারিটিসহ অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাও তাদের কিছু মানবিক গুণাবলি থাকতে হবে। সবচেয়ে বড় মানবিক গুনাবলি হলো তাকে অবশ্যই আমানতদারী হতে হবে। তাকে সত্যের পূজারি ও ধৈর্যশীল হতে হবে, মিথ্যা দিয়ে চ্যারিটি কাজ হবে না। এক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল, সময়ানুবর্তিতা ও কর্তব্যপরায়ণ মানুষ হতে হবে। চ্যারিটি কাজের ঝামেলা ও বিপত্তি বেশি। যারা এই কাজে আসবে তাদের সাহসী হতে হবে।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি শাহীদ কাওসার, সহসভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হেপি, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ সংগঠনটির অন্যান্য সদস্য, সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকবৃন্দ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভলানটিয়ার ফর বাংলাদেশ খুলনা বিভাগের সভাপতি সানজিদ আহমেদ সজিব।
.png)
প্রসঙ্গত, 'থেকে একসঙ্গে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত' স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়। তখন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগঠনটির পরিচালিত একটি স্কুল রয়েছে।