ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা কলেজে অ্যাডভোকেট সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২৭ নভেম্বর ২০২৪
ঢাকা কলেজে অ্যাডভোকেট সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে চট্টগ্রামে আদালত চত্বরে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কার্যনির্বাহী কমিটির সদস্য মুঈনুল ইসলামসহ প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, গতকাল (২৬ নভেম্বর) সাড়ে ৩টায় ইসকনের অনুসারীরা চট্টগ্রামের আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ বাধা দেন। পরবর্তীতে তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাকা কলেজ
লিংক সফলভাবে কপি হয়েছে!