ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাপান গার্ডেন সিটিতে জীব হত্যায় ঢাবিতে প্রতিবাদ সমাবেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ২৫ নভেম্বর ২০২৪
জাপান গার্ডেন সিটিতে জীব হত্যায় ঢাবিতে প্রতিবাদ সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৭টি কুকুর ও ১টি বিড়াল হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।  ‘জীবের প্রতি নৃশংসতা আর কত?’ শিরোনামে সমাবেশ উপস্থিত ছিলেন ঢাবির প্রায় অর্ধশত শিক্ষার্থী।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেহনুমা আহাম্মেদ নিরু, মো. মোস্তাকিমসহ আরো অনেকে।

Advertisement

এর আগে, গত ২২ নভেম্বর রাতে জাপান গার্ডেনের ভেতরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৭টি কুকুর ও ১টি বিড়াল হত্যা করা হয়। এমন হত্যার প্রতিবাদে এরই মধ্যে একাধিক স্থানে প্রতিবাদ সভা, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!