সোমবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কর্মসূচি পালন করা হয়।
এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “শাবিপ্রবি গুচ্ছ প্রক্রিয়া যুক্ত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এক্সিলেন্সি কমে যাচ্ছে।
.png)
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও শিক্ষক সমিতি গুচ্ছ থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিলেও শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে এটা ঝুলে আছে। শিক্ষার্থীদের পক্ষ হয়ে বলতে চাই, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া প্রত্যেক বিভাগীয় শহরে আয়োজন করতে হবে।”
রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমকাতুল রাশেদ অথৈ বলেন, “গুচ্ছ একটি দীর্ঘ প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর হওয়ার পর অনেক শিক্ষার্থী আসে। এতে তারা তুলনামূলক পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গুচ্ছতে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অনেক আসন ফাঁকা থেকে যাচ্ছে। গুচ্ছের প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক না হওয়ার কারণে আমরা যথেষ্ট পরিমাণ মেধাবী শিক্ষার্থী পাচ্ছি না। এর জন্য শাবিপ্রবিকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে হবে। এতে শাবিপ্রবি মান রক্ষা বজায় থাকবে।’
মানববন্ধনে আরো বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন, গণিত বিভাগের হাফিজুল ইসলাম, পেট্রোলিয়ম ও খনি প্রকৌশল বিভাগ মোস্তাফিজুর রহমান প্রমুখ।