ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি মাহবুবুর রহমান মোল্লা কলেজের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ২৫ নভেম্বর ২০২৪
সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি মাহবুবুর রহমান মোল্লা কলেজের
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে  ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়াও শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ।

ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়—‘ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় তিনজন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Advertisement

এতে বলা হয়, এ হামলায় শহিদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তিবর্গ।

হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে। এ ছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে তারা অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!