দ্বিপাক্ষিক চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এবং ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের এজিএম ও পরিচালক নিয়াজ মাহদুম শিবলী সাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ ইবনে সিনা ট্রাস্টের ২৫টি শাখায় প্যাথলজিতে ৩৫ শতাংশ, রেডিওলোজিতে ৩০ শতাংশ এবং ফিজিওথেরাপিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে। তবে শিক্ষার্থীরা শুধু কুমিল্লা শাখায় সেবা পাবে।
.png)
এই বিষয়ে ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের এজিএম নিয়াজ মাহদুম শিবলী বলেন, ইবনে সিনা ট্রাস্ট আইন দ্বারা পরিচালিত। এক অর্থে এই প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশর জনগণ। এই ট্রাস্টের মুনাফা কোনো ব্যক্তির পকেটে যায় না। আমরা যেখানেই আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করি, আমরা সেখানেই চেষ্টা করি সেই বাজারে আমাদের সম প্রতিযোগিতা প্রতিষ্ঠান যেসব আছে তাদের মধ্যে যাদের রেট সবচেয়ে কম আমরা সেই রেটটাকেই আমাদের রেট হিসেবে ঘোষণা করি।
এই বিষয় কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। এর ফলে দরিদ্র শিক্ষার্থীরা উপকৃত হবে। শুধু প্যাথলজি এবং রেডিওলোজিতে না, ডাক্তার যারা আছেন তারা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যেন একটা ছাড়ে প্রেসক্রিপশন করেন। এটা খুবই ইম্পরট্যান্ট। শিক্ষার্থীরা যাতে ৪০/৫০শতাংশ ডিসকাউন্ট পায় তাদের প্রেসক্রিপশন তৈরিতে, তাহলে এটা একটা মাইলফলক হবে এই প্রতিষ্ঠানের জন্য।