রোববার (২৪ নভেম্বর) ২০২৩-২৪ সেশনের কোনো অনুষদেরই শিক্ষার্থীরা ক্লাসকার্যক্রমে অংশগ্রহণ করেননি। অভিযুক্তদের শাস্তি কার্যকর না হলে আগামীকালও ক্লাস বর্জন করবেন তারা।
জানা গেছে, গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। এম. কেরামত আলী হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪সেশন) সব শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হয়।
.png)
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে প্রথমবর্ষের শিক্ষার্থীদের র্যাগ দেওয়া হয়। র্যাগিং চলাকালীন সময়ে হঠাৎ করেই নির্যাতন সহ্য করতে না পেরে ৩ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অমানবিক নির্যাতনের কারণে অনেকেই রাতে ঘুমাতে পারেননি। তিনজন শিক্ষার্থীর অবস্থা খুবই সংকটাপন্ন হওয়ায় রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।