ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আরো দুদিন বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২৩ নভেম্বর ২০২৪
আরো দুদিন বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
সিটি কলেজ। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী রোববার (২৪ নভেম্বর) ও সোমবার (২৫ নভেম্বর) সিটি কলেজের সব ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন। 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় রোববার এবং পরদিন সোমবার সব ক্লাস স্থগিত থাকবে।

Advertisement

এর আগে, গত বুধবার (২০ নভেম্বর) সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরদিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্ধ ছিল উভয় প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা।

এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে পুরো এলাকাজুড়ে। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ (যৌথ বাহিনী) পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!