ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবির মার্কেটিং অ্যালামনাইয়ের সভাপতি সৈকত, সম্পাদক রাজ্জাক

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ২৩ নভেম্বর ২০২৪
জবির মার্কেটিং অ্যালামনাইয়ের সভাপতি সৈকত, সম্পাদক রাজ্জাক
শামীম হাসান সৈকত ও মো. আব্দুর রাজ্জাক শেখ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথমবারের মতো কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৫) ঘোষণা করা হয়েছে। কমিটিতে মার্কেটিং বিভাগের প্রথম ব্যাচের (২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের) শামীম হাসান সৈকতকে সভাপতি ও দ্বিতীয় ব্যাচের (২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের) মো. আব্দুর রাজ্জাক শেখকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইমরানুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি- তানভীর ওয়াহিদ লস্কর, হাসান ইমাম রাজ, আলিফ আহমেদ, আশিকুল আলম খান, রাজবি তাসনিম, ফৌজিয়া সুলতানা নিপা। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- মো. আশিকুর রহমান রানা বিশ্বাস, মো. মাসুম বিল্লাহ, এইচএম নিয়াজ মোর্শেদ, মো. সাজ্জাত হোসেন। তাছাড়াও কোষাধ্যক্ষ শেখ সাজ্জাদুর রহমান; সাংগঠনিক সম্পাদক - মো. আল আমিন; সাংস্কৃতিক সম্পাদক- সানজিদা রাফিয়া; প্রকাশনা সম্পাদক- অনির্বাণ সাহা; দফতর সম্পাদক- মো. হাসানুল হক; তথ্য সম্পাদক- শাহ নাওয়াজ কবির অর্পণ।

Advertisement

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- মাকসুদা আক্তার মিমি, আফজাল হোসেন, মোহাম্মদ আনিসুল ইসলাম, মো. মেহেদী হাসান, প্রদীপ চৌধুরী বিশাল, আহমেদ রিফাত, খন্দকার আরিফ হোসেন, মো. ফিরোজ আহমেদ (শ্রাবণ), রাইসুল ইসলাম নয়ন, মো. আবু কাওছার, মো. দ্বীন ইসলাম, মো. পেয়ার আলী এলান হীরা, মো. মেহেদী হাসান রাব্বি, এস এম আসিফ, সাইফুল হাসান সাইফ, মো. রকিবুল ইসলাম, মো. তাহসিন ফাহাদ, মো. রাজিবুল ইসলাম, বিধান চন্দ্র দে, মো. বাহাউদ্দিন কবির, মো. সুলতান মাহমুদ, ওমর ফারুক, তমা রানী বড়াই।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!