ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, দুই তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪০, ২২ নভেম্বর ২০২৪
জাবিতে দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, দুই তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অভ্যন্তরীণ দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু এবং সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়ে পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যু এবং সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীগণের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ারকে আহ্বায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মো. মাহতাব উজ জাহিদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষার্থী রাচির মৃত্যুর বিষয়টি বিস্তারিত তদন্তপূর্বক কারণ উদঘাটন করে ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) কে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে অভ্যন্তরীণ দুর্ঘটনায় শিক্ষার্থী রাচির মৃত্যুর ঘটনায় সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীগণের দায়িত্বে অবহেলার বিষয়ে তথ্য উদঘাটনপূর্বক ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!