বৃহস্পতিবার (২১ নভেম্বর) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামিল সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আরাফাত আমিন রিয়াদ, মো. নাফিউল ইসলাম, জয় বনিক, সাংগঠনিক সম্পাদক সাইম মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. মাহফুজুল করিম, শান্তা রয়, মো. স্বাধীন।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মো. মাহামুদুল ইসলাম, মোহাম্মদ রিফাত মাহারোফ, নাহিদ হাসান, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজন চন্দ্র রয়, সহ-সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক স্বপ্ন চকদার, মো. জিহাদ হোসেন, মো. আহসান হাবিব নিশাদকে মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র কার্যকরী সদস্য একজন সহ কার্যকরী সদস্য পদে ৯ জন নির্বাচিত হয়েছেন।
.png)
অনুভূতি জানতে চাইলে ইইই ক্লাবের নব নির্বাচিত সভাপতি মো. হাসান মারুফ লিমন বলেন, ইইই ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের লক্ষ্য হলো ইইই বিভাগের প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা দেশের প্রযুক্তি খাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে পারে।
সাধারণ সম্পাদক আতিক আহমেদ বলেন, আমাদের ক্লাব শিক্ষার্থীদের প্রতিভা এবং উদ্ভাবনী চিন্তাধারা প্রদর্শনের সুযোগ প্রদান করে গবেষণা প্রকল্প এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে। আমরা আগের ধারা বজায় রেখে আরো সমুন্নতভাবে ক্লাবটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।