ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ২১ নভেম্বর ২০২৪
জবি ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (২০ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তির বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রস্তাবিত তারিখগুলোর মধ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কোনো ভর্তি পরীক্ষা নেই।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। যথাসময়ে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে এবং তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!