ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবি ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ২১ নভেম্বর ২০২৪
জবি ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি
ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘ ৪ বছর পর সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিশ্ববিদ্যালয় (জবি)। ১০০ নম্বরের পরীক্ষায় ৪৮ নম্বর হবে লিখিত, ২৪ নম্বর হবে বহুনির্বাচনি প্রশ্ন। বাকি ২৮ নম্বর হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

Advertisement

গিয়াস উদ্দিন বলেন, বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসসিতে সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত ও বহুনির্বাচনি আকারে প্রশ্ন হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে ১২ ও ১৬ মার্ক হিসেব করা হবে।

পরীক্ষায় লিখিত অংশ থাকবে বলে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীই বেশ হতাশ। তবে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে বলে ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

প্রসঙ্গত, বাংলাদেশে সর্বপ্রথম ভর্তি পরীক্ষায় লিখিত অংশ চালু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!