ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আগামী বছরের শুরুতে সমাবর্তন আয়োজনের ঘোষণা কুবি উপাচার্যের

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ২০ নভেম্বর ২০২৪
আগামী বছরের শুরুতে সমাবর্তন আয়োজনের ঘোষণা কুবি উপাচার্যের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের শুরুতে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। 

বুধবার (২০ নভেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আমরা ভেবেছি নতুন ক্যাম্পাসে গেলে সমাবর্তনের আয়োজন করব। কিন্তু আমার এখন মনে হচ্ছে ক্যাম্পাসে কাজ করার মতো অনেকে আছে। যাদেরকে নিয়ে কাজ করলে সমাবর্তন আয়োজন করা সম্ভব।  এরই মধ্যে কয়েকটা ব্যাচ সমাবর্তনের বাকি রয়ে গেছে। জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুতে যাদের ফলাফল আসবে তাদেরসহ সমাবর্তন আয়োজন করব আমরা। 

Advertisement

নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!