ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার প্রকাশ্যে হাবিপ্রবি ছাত্র শিবিরের সভাপতি-সেক্রেটারি

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ২০ নভেম্বর ২০২৪
এবার প্রকাশ্যে হাবিপ্রবি ছাত্র শিবিরের সভাপতি-সেক্রেটারি
সভাপতি মুহা. রেদওয়ানুল হক ও সাধারণ সম্পাদক শেখ রিয়াদ। ছবি: সংগৃহীত

ফেসবুকে নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে প্রকাশ্যে এলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শাখা শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নিজেদের ফেসবুক পেজে এই নবীনবরণ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়।

জানা গেছে, হাবিপ্রবি শিবিরের সভাপতি মুহা. রেদওয়ানুল হক গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ রিয়াদ।

Advertisement

হাবিপ্রবি ছাড়াও সম্প্রতি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংঘঠনটি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!