মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়ামের নেতৃত্বে ১৫০-২০০ জন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বটতলা থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেগম খালেদা জিয়া হল সংলগ্ন (টিচার্স কোয়ার্টার) জাবি উপাচার্যের অস্থায়ী ভবনের সামনে এসে অবস্থান গ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা উপাচার্যের উপস্থিতিতে ৭টি দাবি তুলে ধরেন-
.png)
ক। ২৪ ঘণ্টার মধ্যে কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে।
খ। পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাত, রোসাইন ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করতে হবে।
গ। নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
ঘ। মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে।
ঙ। রেজিস্ট্রেশন বিহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ ও রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
চ। রিকশাচালকদের প্রশিক্ষণপূর্বক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
ছ। অদক্ষ নিরাপত্তাকার্মীদের প্রত্যাহার করতে হবে।
জাবি উপাচার্য দাবিগুলো মেনে নেয়া ও বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন।