ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৩, ১৮ নভেম্বর ২০২৪
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর তিতুমীর কলেজের গেটের সামনে “তিতুমীর ঐক্য” এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় ২৫০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন।

জানা গেছে, বর্তমানে তিতুমীর কলেজ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!