ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বয়সসীমা ৩৫ দাবি: আলাদা সমাবেশের ডাক, দুই গ্রুপের সম্পর্ক নেই

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ১৮ নভেম্বর ২০২৪
বয়সসীমা ৩৫ দাবি: আলাদা সমাবেশের ডাক, দুই গ্রুপের সম্পর্ক নেই
ছবি: ডেইলি বাংলাদেশ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। আগামী ২০ নভেম্বর ঐ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের সংগঠক মোজাম্মেল মিয়াজি।

মিয়াজি বলেন, দীর্ঘ ১২ বছর আমরা আন্দোলন করে আসছি যেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হয়। কিন্তু এরপরও জানি না কীভাবে বয়সসীমা ৩২ করা হয়। আমরা চাই অবিলম্বে যেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হয়। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

Advertisement

কর্মসূচি ঘোষণা করে মোজাম্মেল মিয়াজি বলেন, আগামী ২০ নভেম্বর শাহবাগে ৩৫ দাবিতে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। যেখানে সারাদেশে ৩৫ প্রত্যাশী ভাই-বোনের অংশ নেবেন। আমরা আশা করব, অতিদ্রুত যেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নেয়।

আরেক সংগঠক মামুন রশিদ রতন বলেন, এই সরকার আমাদের সরকার; জানি না কেন তারা কালবিলম্ব করছেন। আমরা চাই অবিলম্বে আমাদের দাবি মেনে নিন। আমরা এভাবে আর রাজপথে থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই।

প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর শাহবাগে একই দাবিতে সমাবেশের ঘোষণা রয়েছে। ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের দাবি, তাদের সঙ্গে ঐ গ্রুপের কোনো সম্পর্ক নেই।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!