ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষক সংকটের কারণে ক্লাস নিচ্ছেন উপ-উপাচার্য

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ১৮ নভেম্বর ২০২৪
শিক্ষক সংকটের কারণে ক্লাস নিচ্ছেন উপ-উপাচার্য
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক সংকটের বিষয়টি অনেক আগে থেকেই আলোচিত। এর প্রতিফলন স্পষ্ট হয়েছে শ্রেণিকক্ষে। ফলে ক্লাস নিতে শুরু করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সরেজমিন দেখা যায়, সোমবার (১৮ নভেম্বর) সকালে সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) সেশনের ক্লাস নিচ্ছেন তিনি।

সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা জানান, গত সপ্তাহ থেকে উপ-উপাচার্য তাদের ক্লাস নিচ্ছেন। তিনি প্রতিদিন সকাল ৯টায় ক্লাস নেন। আমাদের খুবই সৌভাগ্য যে আমরা দিনের প্রথম ক্লাসটা ভিসি স্যারের পেয়েছি। স্যার খুবই ভালো ক্লাস নেন। ক্লাসে মনেই হয় না যে প্রো-ভিসি স্যার ক্লাস নিচ্ছেন।

Advertisement

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, আমি ঢাবিতে থাকাকালীন একই বিষয়ে ক্লাস নিতাম, এখানে এসে সেটা মিস করছিলাম। পরবর্তীতে বিভাগ থেকে আমাকে প্রস্তাবনা দেওয়া হলে আমি তা গ্রহণ করি। ৩জন শিক্ষকে এতগুলো ব্যাচের ক্লাস নেয়া পর্যাপ্ত না৷ সেখান থেকেই ক্লাস নেয়া।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!