ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ, পাস ৭০ শতাংশ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২১:১৮, ১৭ নভেম্বর ২০২৪
অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ, পাস ৭০ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেট- ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৪৬টি কলেজের ২ লাখ ৬৫ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার গড় পাশের হার ছিল ৭০ শতাংশ।

রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/results) থেকে সংগ্রহ করা যাবে।

Advertisement

উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি দেখা গেলে, তা সংশোধন বা ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!