রোববার (১৭ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ সূত্রে, জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার।
.png)
বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে গণিত বিভাগের অধ্যাপক কামরুন্নাহারের স্থলাভিষিক্ত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ২৩ (৪) ধারা মোতাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ আগামী দুই বছরের জন্য তাদের এ পদে নিয়োগদান করেছেন। অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নবনিযুক্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার বলেন, 'নতুন দায়িত্ব পেয়েছি। প্রত্যেক বিভাগের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করব। এক্ষেত্রে আমার যতটুকু এখতিয়ার আছে তার সবটুকুর যথাযথ ব্যবহার করে অগ্রসর হব।