রোববার সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সরকারের সফলতা নির্ভর করে জনগণের সহযোগিতা ও সমর্থনের ওপর। এজন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে।
.png)
শিক্ষাক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রাথমিকে সহকারী শিক্ষকদের চাকরির ক্ষেত্রে ১০ম গ্রেড দাবির বিষয়টি বাস্তবসম্মত নয়, তাদের বিষয়টি বুঝতে হবে। এ জটিলতা থেকে ধাপে ধাপে উত্তরণ ঘটাতে হবে।