ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সড়ক ছাড়লেন রেসিডেনসিয়াল কলেজের ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ১৭ নভেম্বর ২০২৪
সড়ক ছাড়লেন রেসিডেনসিয়াল কলেজের ছাত্ররা
ছবি: ডেইলি বাংলাদেশ

লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধের পর ক্যাম্পাসে ফিরেছেন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রেসিডেনসিয়াল শিক্ষার্থীরা সড়ক ছাড়ার পর মিরপুর রোডের যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টা থেকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন। দুপুর পৌনে ১টার দিকে তারা সেখান থেকে চলে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে লটারি চালু করা হয়েছিল। সেই পরিস্থিতি এখন আর নেই। তারপরও কয়েক বছর ধরে লটারির ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলে আসছে। মেধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই লটারি প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে ভর্তির দাবি তাদের।

Advertisement

শিক্ষার্থীদের দাবি, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। তবে বিষয়টি নিয়ে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ একাধিক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আপাতত এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

এদিকে, আজকের মতো কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেলেও তারা লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে অনলাইনে প্রচারণা চালাবেন। যৌক্তিক সময়ের মধ্যে দাবি মেনে না নিলে তারা আবারো মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ভর্তি লটারি
লিংক সফলভাবে কপি হয়েছে!