বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে নেতৃত্ব দেন আব্দুর রহমান।
বিক্ষোভ সমাবেশের আগে তারা একটি প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকে এসে সমবেত হয়।
.png)
বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রহমান রাহাত, ঢাকা কলেজ শিক্ষার্থী রোমান ইসলামসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।