ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি’র সিন্ডিকেট সভায় নতুন ৬ সদস্যের যোগদান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ০০:১২, ১৪ নভেম্বর ২০২৪
ঢাবি’র সিন্ডিকেট সভায় নতুন ৬ সদস্যের যোগদান
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভা সিন্ডিকেটের ৬ জন নতুন সদস্য যোগ দিয়েছেন। 

বুধবার (১৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঐ সভায় সভাপতিত্ব করেন। 

Advertisement

সভায় সিন্ডিকেটের ৬ জন নতুন সদস্যের মধ্যে চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩ জন সদস্য-অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, সরকার কর্তৃক মনোনীত ১ জন সদস্য-শিক্ষা সচিব এবং একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত ২ জন সদস্য- ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় নতুন সিন্ডিকেট সদস্যদের স্বাগত জানান।

সভায় প্রশাসনিক এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং পূর্ববর্তী সিন্ডিকেট সভার বিভিন্ন কার্যক্রম অনুমোদন করা হয়। ভর্তি সংক্রান্ত বিষয়সহ ফিন্যান্স কমিটির সভা ও শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী বিভিন্ন জরুরি বিষয়েও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!