ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পোশাক শ্রমিক নিহতের বিচার দাবি জাবি শিবিরের

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ১৩ নভেম্বর ২০২৪
পোশাক শ্রমিক নিহতের বিচার দাবি জাবি শিবিরের
ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারে নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

বুধবার (১৩ নভেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকির স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সভাপতি হারুনুর রশিদ রাফি ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিবের বরাত দিয়ে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাক শ্রমিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কখনোই কাম্য নয়। এ ঘটনার মাধ্যমে শ্রমিক জনতার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতাও জানান দিচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি করছি।’

Advertisement

এতে আরো বলা হয়, ‘পোশাক শিল্প আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তর। পোশাক শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা, উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পোশাক শ্রমিকসহ রাষ্ট্রের সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!