মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবি/এয়ারটেল গ্রাহকদের এসএমএস কারিগরি সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পোঁছাচ্ছে না। এজন্য আমরা দুঃখিত। সমস্যাটি সাময়িক; সমাধান হয়ে গেলে পুনরায় রবি/এয়ারটেল ব্যবহার করা যাবে। আপাতত অন্য অপারেটরের মোবাইল ফোন হতে এসএমএস করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
.png)
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এদিকে ভর্তির আবেদন ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আবেদনকারীরা।