ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসতে যাচ্ছেন জবি উপচার্যসহ ২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ১২ নভেম্বর ২০২৪
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসতে যাচ্ছেন জবি উপচার্যসহ ২ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

চলমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ দফা আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, ১২ ব্যাচের তৌসিফ মাহমুদ সোহান ও ১৩ ব্যাচের এ কে এম রাকিব।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২টায় পর শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করাসহ শিক্ষার্থীদের ৫ দফা দাবি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।

চলমান ৫ দফা আন্দোলনে গতকাল ১১ নভেম্বর দুপুরে একটি গণপদযাত্রা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করতে চাইলে, সচিব তাদের সঙ্গে দেখা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। প্রায় ৫ ঘণ্টা সচিবালয় ঘেরাও করে রাখেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সিদ্ধান্ত হয়, পরবর্তী কার্যদিবস অর্থাৎ আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ২ শিক্ষার্থী।

Advertisement

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ২ শিক্ষার্থী তৌসিফ মাহমুদ সোহান ও এ কে এম রাকিব কে উপাচার্যর সঙ্গে শিক্ষা উপদেষ্টার কাছে যাওয়ার জন্য নির্বাচন করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!