ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন পিএসসির প্রথম সভা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭, ১২ নভেম্বর ২০২৪
ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন পিএসসির প্রথম সভা আজ
ড. মোবাশ্বের মোনেম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন নবগঠিত সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রথম সভা হতে যাচ্ছে আজ মঙ্গলবার (১২ নভেম্বর)। প্রথম সভা থেকে পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলোতে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে।

কমিশন সূত্রে জানা গেছে, সভায় আটকে থাকা তিনটি বিসিএস ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে আলোচনা হবে। এছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়েও। এসব আলোচ্য সূচিতে মঙ্গলবার (১২ নভেম্বর) নতুন এ কমিশন তাদের প্রথম সভা ডেকেছে।

সরকার পতনের পর নতুন কমিশন গঠন এসব কারণে প্রায় চার মাস কার্যক্রম এক রকম বন্ধ হয়ে যায়। সেই স্থবিরতা কাটিয়ে নতুন কমিশনে চেয়ারম্যানের নেতৃত্বে আটজন সদস্য নিয়োগ পেয়েছেন। সচিব পরিবর্তন হয়েছে। এখন কাজ করতে আর বাধা নেই।

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার সভা হওয়ার কথা ছিল। তবে তার আগের দিন নতুন চারজন সদস্য শপথ নেন। তাদের নিয়ে কমিশন সভা করতে চেয়েছেন চেয়ারম্যান। এজন্য মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পিএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!