ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবির আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে হাজির উপদেষ্টা নাহিদ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১১ নভেম্বর ২০২৪
জবির আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে হাজির উপদেষ্টা নাহিদ
ছবি: ডেইলি বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে হাজির হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সচিবালয়ের সামনে হাজির হন নাহিদ।

এর আগে, বেশকিছু দাবি নিয়ে প্রথমে শিক্ষা ভবন ঘেরাও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখান থেকে সরে গিয়ে দুপুর ২টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নেন।

Advertisement

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা এবং ৭ দিনের মধ্যে প্রকল্প পরিচালক হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ, শিক্ষা মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এমন ঘোষণা আসতে হবে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।


 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!