এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, উন্মুক্তের শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি নতুন না। এবার যে বিষয়টি হয়েছে, তাদের ফলাফল দেরিতে প্রকাশিত হয়েছে। যতদূর সম্ভব ১৫ তারিখে তাদের ফলাফল প্রকাশিত হবে, ফল প্রকাশিত হলে সব ডেটাগুলো আমরা পেলে ১৬ নভেম্বর থেকে তাদের ভর্তির কার্যক্রম শুরু হবে।
.png)
চলতি বছর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।
প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে, বলে বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।