ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বিজয়-জাহিদ

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৯ নভেম্বর ২০২৪
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বিজয়-জাহিদ
বিজয় সরকার ও মো. জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

আগামী এক বছরের জন্য (২০২৪-২৫ মেয়াদের) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিজয় সরকার। এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন।

সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিত ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি পদে মো. হৃদয় হোসাইন ও অনিক ইসলাম অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল চৌধুরী ও মো. এরশাদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর ইসলাম, দফতর সম্পাদক পদে রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম ভুইঁয়া, কোষাধ্যক্ষ পদে সাগর ঘোষ, কার্যকরী সদস্য পদে হৃদয় হাসান, সায়মন ও মিতু আক্তার চাঁদনী।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিজয় সরকার বলেন, সাংবাদিক সমিতির বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের যথাযথ ভাবমূর্তি উপস্থাপন করবে। সাংবাদিক সমিতির সদস্যরা সত্যের একনিষ্ঠ সাধনা ও মিথ্যার দুর্গে আঘাত হানবে বলে আমি বিশ্বাস করি।

Advertisement

সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন বলেন, সাংবাদিক সমিতির মূলমন্ত্রই হলো সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। সাংবাদিক সমিতির সদস্যরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, দায়িত্বপালনে সাংবাদিকদের নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাবে।

প্রসঙ্গত, আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!