বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে হাবিপ্রবির নূর হোসেন হল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবির সমন্বয়ক সানজিদা পারভিন রিপার সভাপতিত্বে ৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা হলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তারিকুল ইসলাম, আবু সাঈদ লিওন। সমাবেশ অন্তত দেড় হাজার ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
.png)
সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্রলীগের মতো ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ৭২ এর সংবিধান বাতিল এবং গত আগস্ট ২০২৪ এর গণহত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারর করাসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃতদের জামিন না দেয়ার দাবি জানান। এছাড়া বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে যাতে কোনো প্রকার অনৈক্য এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, সেদিকে সব শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনৈক্য সৃষ্টি হলে পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা পুনরায় দেশে ক্ষমতা লাভের চেষ্টা করবে।