ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গণঅভ্যুত্থানের তিন শহিদের স্মরণে জাবিতে ছাত্রদলের গ্রাফিতি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ৭ নভেম্বর ২০২৪
গণঅভ্যুত্থানের তিন শহিদের স্মরণে জাবিতে ছাত্রদলের গ্রাফিতি
ছবি: ডেইলি বাংলাদেশ

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শহিদ ওয়াসিম, শ্রাবণ গাজী এবং আলিফের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি এঁকেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রর দেয়ালে গ্রাফিতিটি অঙ্কন করা হয়। এসময় শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর উপস্থিত ছিলেন।

জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘শহিদ ওয়াসিম, শ্রাবণ গাজী আলিফের আত্মত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায়। তাদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহিদ ওয়াসিম, শ্রাবণ গাজী, আলিফদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।’

Advertisement

গ্রাফিতি অঙ্কনের সময় শহিদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী ইমন, জামিল হোসন আদনান, সৌরভ মৃধা , মির্জা জহিরুল, তানিম হাসান, কাজী রাইসুল, ইমাম হোসেন, আলিফ, বাবু, হিমেল, মুহিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!