গতকাল (বুধবার) বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং মূল্যায়নকারী যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। প্রতি বছরের নভেম্বর মাসে তালিকাটি প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা থেকে জানা যায়, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছেন। এর মধ্য ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
.png)
প্রকাশিত তালিকার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কিউএস র্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩২০তম। অন্যদিকে, দেশের হয়ে তালিকার শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের মধ্য রয়েছে আরো দুটি উচ্চশিক্ষালয়। এগুলো হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এবার বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
র্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।
এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি, নর্থ সাউথ ও বুয়েট ছাড়া বাংলাদেশ থেকে তালিকায় রয়েছে আরো ২৬টি আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।
২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।