ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শুক্র-শনিবারও চলবে কুবির বাস

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ৬ নভেম্বর ২০২৪
শুক্র-শনিবারও চলবে কুবির বাস
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এখন থেকে শিক্ষার্থীদের শুক্রবার ও শনিবারও পরিবহনসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে একটি বাস নির্দিষ্ট সময়ে যাতায়াত করবে।
বাসটি বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে এবং রাত ৮টায় ক্যাম্পাসে ফিরে আসবে। এ সময় বাসটি কোটবাড়ি, টমছম ব্রিজ, কান্দিরপাড়, পুলিশ লাইন এবং কুমিল্লা ইদগাহ সড়কগুলো প্রদক্ষিণ করবে।

Advertisement

খোঁজ নিয়ে করোনা মহামারির সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিউশন করানো শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত বাস চলাচল করত। পরে করোনা মহামারি শুরু হলে এবং নতুন প্রশাসন আসলে বিষয়টি আমলে নেওয়া হয়নি। তবে এবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

এদিকে প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আরেকটি বাসেরও দাবি করছেন শিক্ষার্থীদের অনেকে।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২টি বাসের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, এতদিন কোনো বাস ছিল না। শুক্র-শনি কোনো অ্যাকাডেমিক কাজ না থাকা সত্ত্বেও কৃচ্ছ্রসাধন করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তাই সবকিছু মিলিয়ে চলতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!