ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি ভর্তি পরীক্ষা: ৪ বিভাগীয় শহরে আয়োজনের সুপারিশ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ৬ নভেম্বর ২০২৪
রাবি ভর্তি পরীক্ষা: ৪ বিভাগীয় শহরে আয়োজনের সুপারিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার চারটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভর্তি উপ-কমিটির এক সভায় বিষয়টি সুপারিশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

Advertisement

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার জানান, সভায় সর্বসম্মতভাবে অন্যান্য বিষয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সুপারিশ বিবেচনা করা হবে। সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!