ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবির আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যারা

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ৫ নভেম্বর ২০২৪
পাবিপ্রবির আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যারা
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন আর্কিটেকচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ASAP) এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদিত হয়। 

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ তানজির আহমেদ, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশিদুল আলম সরকার। 

Advertisement

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি সিরাজ মঞ্জিরুল আহমেদ, কোষাধ্যক্ষ এইচ এম রিদয় আলম উল্লাস, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অফিস সচিব মো. আশরাফুল হক, প্রচার সম্পাদক সাদিত আলম এবং নির্বাহী সদস্য হিসেবে তামিম আহমেদ (নির্বাহী সদস্য-১) ও আবদুল্লাহ তৈয়ব (নির্বাহী সদস্য-২)।

সভাপতি শরীফ তানজির আহমেদ বলেন, স্থাপত্য বিভাগ একটি পরিবার, এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই পরিবারের সদস্য। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবারকে আরো এগিয়ে নিতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাবিপ্রবি স্থাপত্য বিভাগ তার বর্তমান সংকট কাটিয়ে অদূর ভবিষ্যতে দেশের স্থাপত্যশিল্পে অনন্য অবদান রাখবে।

সাধারণ সম্পাদক মো. রাশিদুল আলম সরকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা একসাথে কাজ করে আমাদের বিভাগকে আরও উন্নত করব এবং স্থাপত্যের ভবিষ্যৎ গড়ব। ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে একটি সজীব স্থাপত্য বিভাগ গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। পাশাপাশি শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে একটি সেতুবন্ধন তৈরি করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!