ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে বয়কটের মুখে প্রথম আলো ও ডেইলি স্টার

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ৫ নভেম্বর ২০২৪
রাবিতে বয়কটের মুখে প্রথম আলো ও ডেইলি স্টার
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে পত্রিকা ‍দুটি বয়কটের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পরিবহন মার্কেটে পত্রিকা দুটি পোড়াতে দেখা যায়।

এ সময় তারা 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', প্রথম আলো-ডেইলি স্টার, বয়কট-বয়কট' সহ নানা স্লোগান দেয়।

এ বিষয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, প্রতিষ্ঠার পরে থেকেই প্রথম আলো ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে এ দেশে এজেন্ট হিসেবে কাজ করে আসছে। এ ছাড়াও তারা গত ১৫ বছরে স্বৈরাচারী সরকারের শিকড় ছড়ানোর অন্যতম কাজগুলো চালিয়ে গেছে। এজন্য গোটা দশক জুড়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে গেছে।

Advertisement

তিনি আরো বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিষিদ্ধের বিষয়ে কিছুই লিখেনি। এর বিপরীতে আওয়ামী অ্যাজেন্ডা বাস্তবায়নে আবারো দেশের মানুষের সামনে মুজিবীয় গুন প্রচার করেছে। তারা মুজিবীয় ফ্যাসিবাদের ৭২ সাল থেকে ৭৫ এর কালো অধ্যায় তুলে ধরে না। যারা বাংলাদেশের মানুষের চিন্তা ও চেতনের বিপরীতে অবস্থান নেয় তাদের এ দেশের মানুষ মেনে নেবে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!