মঙ্গলবার (৫ নভেম্বর) সংগঠনটির জবি শাখার সহসভাপতি নূরনবীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ৩ দাবি
ক। স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে। ৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দ্বায়িত্ব অর্পণ করতে হবে।
.png)
খ। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে। হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।
গ। অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিল করতে হবে।
এর আগে সোমবার (৪ নভেম্বর) ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে আনুমানিক ৮০০ থেকে ৯০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।